তেল নিতে লাগবে ‘ফুয়েল কার্ড’
https://bd.toonsmag.com/2026/03/Fuel-2626.html
বিডি.টুনসম্যাগ.কম
খবর: জ্বালানি তেলের চলমান সংকট ও অনিয়ম নিয়ন্ত্রণে সাতক্ষীরায় মোটরসাইকেলের জন্য তেল সরবরাহে নতুন নির্দেশনা জারি করেছে জেলা প্রশাসন। নির্দেশনা অনুযায়ী, এখন থেকে জেলা প্রশাসনের সিল ও স্বাক্ষরযুক্ত নির্ধারিত ‘ফুয়েল কার্ড’ এবং বৈধ কাগজপত্র ছাড়া কোনো মোটরসাইকেলে জ্বালানি তেল দেওয়া হবে না।
বুধবার (২৫ মার্চ) রাতে সাতক্ষীরা জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

